• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত
ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত

আনলিমিটেড ডেস্ক নিউজঃ সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়।

সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে চালানো হামলায় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী নিহত ও আহত হয়েছেন।

এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, একটি হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার রয়েছেন। একটি উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু কখনই তারা এসব হামলার দায় স্বীকার করে না। সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ