• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান সমঝোতার পথে না এলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরদার করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তখন ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হবে। এরপর সেতুগুলোতেও হামলা চালানো হবে।’

তিনি আরও বলেন, ‘তারা আলোচনার টেবিলে এসে সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং সব সেতু ধ্বংস করে দেব।’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে হামলা চালিয়েছে এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে।

দুই পক্ষের মধ্যে গত ১৭ জুন কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে উভয় পক্ষের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে।

যুক্তরাষ্ট্রের হামলা কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানের ওপর হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তিনি তা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ