• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলোয়া বিলে রাস্তা পাকা হবে কবে

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ মে, ২০২৪
আলোয়া বিলে রাস্তা পাকা হবে কবে
আলোয়া বিলে রাস্তা পাকা হবে কবে

আনলিমিটেড নিউজঃ কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর সরকারি প্র্রাথমিক বিদ্যালয় হতে আজগানা অভিমুখী আলোয়া বিলের রাস্তা দীর্ঘ দশবছর যাবত অবহেলিত।সড়কটি কাদামুক্ত পাকা হবে কবে জানার ইচ্ছা করেছেন কয়েক হাজার গ্রামবাসী। গত দশ বছর ধরে অবহেলায় গ্রামবাসী তাদের কাঁচামাল সহজে বহন করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

রশিদপুর গ্রামবাসীর কালিয়াকৈর উপজেলায় যাতায়াতের জন্য বর্তমানে কয়েক কিলোমিটার রাস্তা ঘোরে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়্। এতে করে সময় ও যাতায়াত ভাড়া কয়েকগুণ বেশি লাগে।

এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রতিনিধিদের বার বার আশ্বাস দিলেও মাঝে মাঝে মাটির কাজের সংস্কার হলেও স্থায়ীভাবে পাকা কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। জনপ্রতিনিধিদের কথার ফুলঝুরিতে সবই আটকে আছে।

মাঝে মাঝে মাটির কাজের সংস্কার করা হলেও দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সড়কটি দিয়ে পণ্য পরিবহনে দুর্ভোগের শিকার হচ্ছে গ্রামবাসী। স্থানীয়রা দ্রুত রাস্তাটি পাকাকরণে এলজিইডি এবং স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছে।
বছরের পর বছর ধরে এ গ্রামের মানুষ এ ভোগান্তি নিয়েই বসবাস করছে। এ গ্রামে রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ