• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে বিএনপি: কাদের

Un24admin
আপডেটঃ : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে এখন লিফলেট বিতরণ করছে। ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে সেখান থেকে তারা বের হতে পারছে না। বিএনপির নেতিবাচক কর্মসূচি, নাশকতা ও অবরোধ জনগণ অগ্রাহ্য করেছে।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যেখানেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, সেখানেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ বা তাদের কর্তব্য পালনে বাধা দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর অবস্থানে আছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহিংসতা করবে না বললেও সেটা সত্যি কথা কিনা, তা বলার সুযোগ নেই। কারণ তারা বলে একটা, করে আরেকটা। খবর পাচ্ছি, তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বিশ্ববাসী ৭ জানুয়ারি দেশের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটা ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে, যেখানে জনমত বিজয়ী হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ