• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল: নাছিম

Un24admin
আপডেটঃ : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভোটারদের প্রতি আওয়ামী লীগ শ্রদ্ধাশীল, কিন্তু বিএনপির জনগণের প্রতি কোনো শ্রদ্ধা নেই। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপির জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি ৷

বাহাউদ্দিন নাছিম ব‌লেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। দেশের মানুষ ভোটাধিকার সম্পর্কে সচেতন, তাই তারা ভোটকেন্দ্রে যাবেন।

তি‌নি আরো বলেন, বিএনপি-জামায়াত অতীতের অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখেছে। নির্বাচন বানচাল করতে তারা আবারো ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। শুধু তাই নয়, তারা অনবরত মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। নিজেরা অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ