• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ভিত্তি মুল্য ৪০ হাজার ডলারে সাকিবকে কিনেছে এমআই এমিরেটস। অপরদিকে, ৮০ হাজার ডলারে তাসকিনকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

প্রথমবারের মতো হওয়া আইএল টি-টোয়েন্টির নিলামে শুরুতে অবিক্রীত ছিলেন সাকিব ও তাসকিন। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে নিলাম আবার শুরু হলে সাকিবকে দলে নেয় মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। ফলে প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি লিগে খেলা হবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

আর সাকিবের দ্বিগুণ দামে তাসকিনকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। লঙ্কান প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই টাইগার পেসার।

এর আগে, নিলামে না গিয়েই দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তাকে আগেই সাইন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।

এদিন নিলামে অবিক্রীত ছিলেন আইপিএল থেকে অবসর নেয়া রবিচন্দ্রন অশ্বিন। ১ লাখ ২০ হাজার ডলার মূল্যের এই অলরাউন্ডারকে নেয়ার আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ