• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

আইএমএফ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে সচিবালয়ে ফিরেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশের পর দিনের শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

সাক্ষাতে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আইএমএফের ঋণ কর্মসূচির অগ্রগতি, পরবর্তী কিস্তি ছাড় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান ৫৫০ কোটি ডলারের ঋণ প্রোগ্রামের পরবর্তী ১৩০ কোটি ডলারের কিস্তি ছাড়ের বিষয়টি এই সাক্ষাতে গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সাক্ষাতের পর প্রধানমন্ত্রী অর্থনৈতিক পরিস্থিতি ও সংস্কারের অগ্রগতি নিয়ে একটি বৈঠকে অংশ নেন।

এর আগে আইএমএফ কর্মকর্তারা জানিয়েছিলেন যে, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে, তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে আরও বাজারমুখী করা, রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি কমানো এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করার মতো সংস্কার অব্যাহত রাখতে হবে।

এই সাক্ষাৎ ঈদের ছুটির পর প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ