• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

অ্যারামেক্স ঢাকার সব কর্মীর বীমা সুরক্ষা নিশ্চিত করছে গার্ডিয়ান লাইফ

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং অ্যারামেক্স ঢাকা লিমিটেডের মধ্যে সম্প্রতি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে অ্যারামেক্স ঢাকা লিমিটেডের সব কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফের আর্থিক সুরক্ষার ছায়ায় থাকবেন।

 

প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম এফসিএ এবং অ্যারামেক্স ঢাকা লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহতাব পারভেজ।

এ সময় গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস এবং ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ বিজনেস ইফতেখার আহমেদ।

অ্যারামেক্স ঢাকা লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার সৈয়দ মাহতাব পারভেজ, হেড অব ফ্রেইট এমদাদুল হক এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ ইসমাইল। এছাড়াও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ