• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

অস্ত্র মামলায় সন্ত্রাসী লিটনের ১২ বছরের কারাদণ্ড

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ যশোরে অস্ত্র মামলায় চিহ্নিত সন্ত্রাসী লিটন শেখের ১২ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এক রায়ে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত লিটন শেখ বাগেরহাট মোল্লারহাটের নগরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুন শার্শা থানা পুলিশ নাভারণ রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে লিটন শেখকে আটক ও দেহতল্লাশি করে কোমের গোজা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় এসআই মামুনুর রশীদ বাদী হয়ে আটক লিটনকে আসামি করে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

সাক্ষী গ্রহণ শেষে আসামি লিটন শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১২ বছর কারাদণ্ডের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ