• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরলেন হাসারাঙ্গা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরলেন হাসারাঙ্গা
অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরলেন হাসারাঙ্গা

আনলিমিটেড নিউজঃ টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরে গেছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে এবার ১৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে লঙ্কানরা। দলে বড় চমক, অবসর ভেঙে টেস্টে ফিরছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়াতে গত বছর টেস্ট থেকে অবসরে যান হাসারাঙ্গা। ৪ টেস্টেই থেমে গিয়েছিল ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের ক্যারিয়ার। হুট করে তিনি আবার ফিরলেন লাল বলের টেস্টে।

শেষবার টেস্টে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন হাসারাঙ্গা। পাল্লেকেলেতে ২০২১ সালে তিনি সেই টেস্টটি খেলেছেন। আবার বাংলাদেশকে দিয়েই সাদা পোশাকে প্রত্যাবর্তন করছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ