• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

অবশেষে প্রেম নিবেদন করলেন রাশমিকা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ দক্ষিণী ইন্ডাস্ট্রিটির জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সিনেমা পাড়ায় এই জুটির প্রেম যেন ‘ওপেন সিক্রেট’। তাদের সম্পর্ক নিয়ে নানান জল্পনায় আলোচনা-সমালোচনা করেন নেটিজেনরা।

তাদের ধারণা, চুপিসারে একে অপরের প্রেমে মজেছেন বিজয়-রাশমিকা। যদিও দুই বরাবরই সম্পর্কে থাকার বিষয়টি অস্বীকার করেছেন তারা। অবশেষে আর রাখঢাক না রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম নিবেদন করলেন রাশমিকা।

তবে প্রেম নিবেদনটি আসলে বিজয়কে করেছেন নাকি অন্য কাউকে সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি এই অভিনেত্রী।

নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন রাশমিকা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি শুধু এতটুকু বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’

এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি রাশমিকা। তবে রাশমিকার ইশারা কার দিকে, সেটা বুঝতে আর বাকি নেই ভক্তদের।

প্রসঙ্গত, ‘ডিয়ার কমরেড’র সেটে একে অপরের প্রেমে পড়েন বিজয়-রাশমিকা। পরস্পরের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গিয়েছে বিজয় এবং রাশমিকাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ