• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

৪০০ যাত্রী নিয়ে শাহ আমানতের রানওয়েতে আটকে গেল বিমান

Un24admin
আপডেটঃ : শনিবার, ৫ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি-১৩৮) রানওয়েতে আটকা পড়েছে। এ ঘটনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে।

শনিবার (৫ জুলাই) সকাল সোয়া নয়টায় বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

উড়োজাহাজটিতে প্রায় ৪০০ হজযাত্রী ও প্রবাসী যাত্রী রয়েছেন। পবিত্র হজ পালন শেষে উড়োজাহাজটিতে ফিরছিলেন চট্টগ্রামের দোস্ত মোহাম্মদ নামের এক যাত্রী।

তিনি বেলা সোয়া ১১টায় মুঠোফোনে গণমাধ্যমকে জানান, ‘সৌদি আরবের মদিনা থেকে উড়োজাহাজটি গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে। চট্টগ্রামে সকাল সোয়া ৯টায় অবতরণ করে। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। উড়োজাহাজটি অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়। দুই ঘণ্টা ধরে উড়োজাহাজে বসে আছেন তিনি।’

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৩৮ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে দ্রুততম সময়ে রানওয়ে থেকে সরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ