• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

২০৬ যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
২০৬ যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন
২০৬ যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই নিজেদের মধ্যে ফের যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এবার দুপক্ষ থেকে ১০৩ জন করে মোট ২০৬ জনকে মুক্তি দেয়া হয়েছে। যুদ্ধবন্দি বিনিময়ে গতবারের মতো এবারও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চল থেকে বন্দি হওয়া রাশিয়ার ১০৩ জন সেনা সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মুক্তির বিনিময়ে ১০৩ জন ইউক্রেনীয় সৈন্যকে মুক্তি দেয়া হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা সফলভাবে রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনে আরো ১০৩ জন যোদ্ধাকে ফিরিয়ে এনেছি।

তিনি বলেন, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয়দের মধ্যে ৮২ জন প্রাইভেট ও সার্জেন্ট এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনী, ইউক্রেনের ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী ও পুলিশের ২১ জন কর্মকর্তা রয়েছেন।

এ নিয়ে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর অষ্টমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই ধরনের যুদ্ধবন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলো আরব আমিরাত। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে উপসাগরীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত আগস্টে প্রত্যেক পক্ষ থেকে ১১৫ জন যুদ্ধবন্দি বিনিময় করেছিল রাশিয়া ও ইউক্রেন। সেবারও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার আরব আমিরাত জানিয়েছে, তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় এখন পর্যন্ত মোট এক হাজার ৯৯৪ জন যুদ্ধবন্দি মুক্তি পেয়েছেন। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ