• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান আইনজীবী জেড আই খান পান্নার

Un24admin
আপডেটঃ : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে ‘শোক দিবস’ পালন ও দোয়া করার আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’ এর অন্যতম সমন্বয় কারী জেড আই খান পান্না এই আহ্বান জানান।

লাইভে তিনি তার বক্তব্যে বলেছেন, প্রিয় দেশবাসী আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাচ ধারণ করবেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ১৬ জন এবং দুজন বাইরের বোধ হয়— একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে।

তিনি আরও বলেন,বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭টা বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট করেছেন; একটা ফাইট হলো— ৯ মাসের যুদ্ধ সেটা না, তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা, সেইটা। অতএব, যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে-মন্দিরে-ঘরে বসে হলেও, এই শহীদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসের, তার স্ত্রী, শেখ রাসেল, সেরনিয়াবাত সাহেব, তার নাতি; বাবু বলতাম— সেই বাবু, শহীদ ভাই। এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এইটুকুই।

জেড আই কান পান্না আরও বলেন, শোক জানাতে যে আমাদের ৩২ নম্বরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে- এমনও না। যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন। অন্তরে যদি ভালোবাসা থাকে— তবে সেই ভালোবাসাতো কেউ নিতে পারবে না। সেই অন্তরের শ্রদ্ধা যদি থাকে, সেই শ্রদ্ধা অবশ্যই যারা যারা ভালোবাসে যারা মনে করেন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, যারা মনে করেন ‘বঙ্গবন্ধু জাতির পিতা’ অবশ্যই তারা জেনে হাত তুলে শুধু ওইদিন না, সবসময়…। নামাজতো আমরা পড়ি। সেই নামাজের ভেতরে একটু না হয় একটা লাইন বাড়িয়ে নিলাম। এই আরকি, আপনাদের প্রতি আবেদন। মঞ্চ ৭১ থেকে আমি জেআই খান পান্না এই আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ