• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

হিটলারের চেয়েও ভয়ঙ্কর নেতানিয়াহু: ওবায়দুল কাদের

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সে হিটলারের চেয়েও ভয়ঙ্কর।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, হিটলার যে হলোকাস্ট ঘটিয়েছিল ৬০ লাখ ইহুদি হত্যা করে, আজ সেই একই রূপে আবির্ভূত হয়েছে গাজায় গণহত্যার নায়ক ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই নেতানিয়াহু জাতিসংঘকে মানে না, হোয়াইট হাউজকে তোয়াক্কা করে না। আমেরিকান প্রেসিডেন্টের কথা শোনে না। সে হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে। ১৪ হাজার শিশুকে গাজায় ইতোমধ্যে হত্যা করে ফেলছে। তার দাপট মনে হয় হিটলারকেও ছাড়িয়ে যাবে।

বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও, বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপজেলা নির্বাচনে কোন এমপি-মন্ত্রীদেরকে হস্তক্ষেপ না করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন তাদের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সরকার। ব্যাংক খাতে লেনদেন আগের চেয়ে বেড়েছে। রমজানেও লেনদেন ভালো হয়েছে।

এবার ঈদ পালন শেষে মোটামুটি স্বস্তিতে মানুষ কর্মস্থলে ফিরতে পারছেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ