• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সাবেক ভিসি ড. কলিমুল্লাহ গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ডিবির কর্মকর্তারা জানান, ড. কলিমুল্লাহর বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে তার বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও পদে থেকে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তারের সময় তার বাসা তল্লাশি করে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে বলেও জানা গেছে। দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে।

দুদকের এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। অবশেষে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি দুদকের মামলায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ড. কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন। তার প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক মহলে একাধিকবার অসন্তোষ দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ