• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শুভেচ্ছা বার্তা

Un24admin
আপডেটঃ : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এখন শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, সুদীর্ঘ পথ পরিক্রমায় আজ এটি একটি বিশাল পরিবার, একটি বিশ্বাস, আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি ও গ্রাহকের আস্থার স্থান। দুই যুগেরও বেশি সময় ধরে আমাদের এই পথচলায় আমরা সহযাত্রী হয়েছি হাজারো মানুষের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তায়। ২৫ বছর পূর্তির এই শুভক্ষণে আমি সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ শুভেচ্ছা।

২৫ বছরের গৌরবময় সাফল্যের বিশাল কর্মযজ্ঞে আমরা শিখেছি বীমা কেবল একটি চুক্তিপত্র নয়; বরং এটি সহমর্মিতা ও মানবিকতার বন্ধন। আজ “পপুলার লাইফ ইনস্যুরেন্স” একটি ব্র্যান্ড যার কেন্দ্রবিন্দুতে আছে মানুষের বিশ্বাস ও নির্ভরতা। গ্রাহকদের ভালোবাসা ও আস্থাই আমাদের মূল অনুপ্রেরণা, আমাদের শক্তি।

আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে বীমা সেবাকে আরও সহজতর ও যুগোপযোগী করা, গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়া এবং দেশের অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখা।

আমাদের এ সাফল্য এসেছে অগণিত মানুষের ২৫ বছরের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও সততার ফলে। সর্বোপরি, মহান আল্লাহর অসীম অনুগ্রহ ও রহমত থাকায় আমাদের এই পথচলা সম্ভব হয়েছে। আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানীত বীমা গ্রাহক, মাননীয় পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারদের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের একনিষ্ঠ ও পরিশ্রমী কর্মকর্তা ও কর্মচারীদেরকে।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি ২৫ বছরের গৌরবময় অধ্যায় পেরিয়ে এক নতুন অধ্যায়ে পদার্পণ করছে। অগ্রগতি ও সাফল্যের পথে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি দৃঢ়ভাবে এগিয়ে চলুক চিরকাল, এ আশা রাখি।

পরিশেষে, আমাদের এই দীর্ঘ পথ চলায় যাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছি- আমাদের সম্মানীত বীমা গ্রাহক, পরিচালনা পর্ষদের বিজ্ঞ সদস্যবৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বি এম ইউসুফ আলী
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ