• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শাপলা ‘প্রতীক’ না হতে পারলে ধানের শীষও পারবে না: সারজিস

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শাপলার মতো একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ।

সারজিস বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

এনসিপি নেতা লিখেছেন, যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।

সারজিস আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।

সবশেষে তিনি বলেন, ‘আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ