• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

রুমা-থানচির পর এবার আলীকদমে সন্ত্রাসী হামলা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
রুমা-থানচির পর এবার আলীকদমে সন্ত্রাসী হামলা
রুমা-থানচির পর এবার আলীকদমে সন্ত্রাসী হামলা

আনলিমিটেড নিউজঃ বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার পর এবার আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ চেকপোস্টে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার রাত ১টার দিকে আলীকদমের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আলীকদম থানার ওসি তবিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় চেকপোস্টে তল্লাশি করার জন্য একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু গাড়িটি না থেমে চেকপোস্টের দিকে ছুটে আসছিল, তখন দায়িত্বরত পুলিশ ও সেনা সদস্যরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময় গাড়ি থেকেও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়।

ওসি আরো বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে থানচি উপজেলায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)। রাত সাড়ে ৯টার দিকে গোলাগুলি থামলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবারসকাল ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ