• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন দলটির চার জ্যেষ্ঠ নেতা। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

তারা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ