• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রাহকসেবাকে আরও সহজ করতে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের নতুন উদ্যোগ সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন জোহেইরি মোলা সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কয়েকদিনের ব্যবধানে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো বড় ভূমিকম্প আঘাত হানল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে।

ইউএসজিএস বলছে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সম্ভাব্য বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে। কয়েক দিনের ব্যবধানেই ওই এলাকায় দ্বিতীয়বার বড় ভূমিকম্প আঘাত হানল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ