• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর কাজীপাড়ায় গভীর রাতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীতে গভীর রাতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান।

ফায়ার সার্ভিস বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১২ মিনিটের দিকে মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে ভবনে এ অগ্নিকাণ্ডের খবর পায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান বলেন, রাত ২টা ১২ মিনিটের দিকে কাজীপাড়ায় ৯তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরও দুটি ইউনিট যোগ দেয়।

তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে না পারলেও মোহাম্মদ শাজাহান বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে এবং আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ