• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৭ জুন, ২০২৬

অগ্নিকান্ড ডেস্ক রিপোর্টঃ রাজধানীর কাঁটাবনের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই তরুণের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত দুজনকেই মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৬ জুন) রাত ১টার দিকে ১৪ তলা ভবনটির ১২তম তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। তাদের মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনজুড়ে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, ভেতরে আর কেউ আটকে নেই। নতুন করে কোনো হতাহতের ঘটনাও পাওয়া যায়নি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ