• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন

রাজধানীতে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১৩ এলাকায় গোলাগুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ