• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে: ঋতাভরী

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সমান তালে কাজ করে চলেছেন কলকাতা ও মুম্বাইয়ের পর্দায়। পেশাগত জীবনের নিচে চাপা থাকেনি তার ব্যক্তিগত জীবনের কিছু কঠিন অধ্যায়। বিশেষকরে তার মা-বাবার বিচ্ছেদ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ঋতাভরী তার ছোটবেলার দিনগুলোর কথা তুলে ধরেন। মা শতরূপা স্যান্যালের কাছ থেকে বাবার বিচ্ছেদের পর জীবন কীভাবে এগিয়েছে, সেই গল্প শোনান তিনি।

তিনি বলেন, “মাকে হয়তো আমি কখনও হাউ হাউ করে কাঁদতে দেখিনি। মা লুকিয়ে যেতেন। কিন্তু দুটো ঘরের বাড়ি, কতটা আর লুকিয়ে যাওয়া যায়? যেটা কানে আসার এসেছে, যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে।”

এই কঠিন সময়েও ঋতাভরী মনোবল হারাননি। তিনি জানান, বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার পরও যখন তাকে কেউ সহানুভূতি দেখাতে গিয়ে প্রশ্ন করেন, বাবার কথা মনে হচ্ছে না?’, তখন খেলতে খেলতেই তিনি জবাব দেন, ‘শোনো, আমার মায়ের নামও শতরূপা স্যান্যাল, আমার বাবার নামও শতরূপা স্যান্যাল।’

ঋতাভরী বলেন, “যখন দাদু-দিদার কাছে চলে এলাম, তখন ওই বাড়িতে থাকতে আমার কোনো সমস্যা হয়নি। কারণ ছোটবেলা থেকেই আমরা ওই বাড়িতে ঘন ঘন যেতাম। তাই ব্যাপারটা আমার কাছে ছিল খুবই স্বাভাবিক। আমার নতুন করে মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি।”

তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের অধ্যায়গুলো সামনে আসায় বেশ সরব হয়ে উঠেছেন তার ভক্ত এবং শুভাকাক্ষীরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যের পক্ষে এবং বিপক্ষে নানা মন্তব্য করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ