• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ গত ১১ মে ২০২৬ তারিখে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র হাজীগঞ্জ ও চাঁদপুর অঞ্চলের আওতাধীন জোনের সম্মানিত গ্রাহকদের বীমা দাবী বাবদ ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।

চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর এই অনুষ্ঠান ও উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র একক বীমা ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ভিপি (উন্নয়ন) মোঃ আব্দুল মান্নান।
সভায় সভাপতিত্ব করেন এজিএম (উন্নয়ন) মোঃ হাবিবুল্লাহ।

উপস্থিত ছিলেন চাঁদপুর এরিয়া ইনচার্জ ও এজিএম (উন্নয়ন) মোঃ কবির হোসেন, মহামায়া জোন ইনচার্জ ও বিএম মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য জোন ইনচার্জগন, উন্নয়ন কর্মকর্তা ও কর্মীবৃন্দ এবং গ্রাহক ও গ্রাহকদের নমিনী সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ