• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ জামিন পেলেন বিদিশা গ্রাহকসেবাকে আরও সহজ করতে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের নতুন উদ্যোগ সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন জোহেইরি মোলা সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ

Un24admin
আপডেটঃ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত শরি’আহ্ পরামর্শ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আদল এডভাইজরি (ADL ADVISORY)-এর আয়োজনে গত ২৫ ও ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে ০২ দিনব্যাপী “Executive Training in Takaful Management” শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এম. মনিরুল আলম, শরি’আহ্ সুপারভাইজরি বোর্ডের সদস্য এবং মুরাক্বিব মুফতি আব্দুল্লাহ্ মাসুম, সিএসএএ এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সামসুল ইসলাম অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণের অংশ হিসেবে ১ম দিন (২৫ আগস্ট ২০২৬) মালয়েশিয়ার তাকাফুল ও রি-তাকাফুল সেক্টর সম্পর্কে অবগতি, আইনি কাঠামো, প্রোডাক্ট ও শরি’আহ গভর্ন্যান্স চর্চা, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা, শরি’আহ মডেল এবং কমিশন/ব্যয় নিয়ন্ত্রন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের ২য় দিন (২৬ আগস্ট ২০২৬) প্রশিক্ষনার্থীগণ সরাসরি মালয়েশিয়ার তাকাফুল অভিজ্ঞতা গ্রহণের নিমিত্ত বিভিন্ন তাকাফুল ও রি-তাকাফুল অপারেটর এবং নিয়ন্ত্রক সংস্থা Malaysia Takaful Association পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাঁদের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষনার্থীদের ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ সমাপান্তে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন আদ্ল এডভাইজরি (ADL ADVISORY)-এর প্রতিষ্ঠাতা ও সিইও মুফতি ড. ইউসুফ সুলতান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ