• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

ভেঙে পড়া ফ্রান্সিস স্কট সেতুটি দ্রুত পুনর্নিমাণ করা হবে: বাইডেন

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
ভেঙে পড়া ফ্রান্সিস স্কট সেতুটি দ্রুত পুনর্নিমাণ করা হবে: বাইডেন
ভেঙে পড়া ফ্রান্সিস স্কট সেতুটি দ্রুত পুনর্নিমাণ করা হবে: বাইডেন

আনলিমিটেড ডেস্ক নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিমোর সেতু ধসের ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব পুনর্নিমাণ করা হবে।

দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ সরাসরি ধাক্কা দিলে সেতুটি ভেঙে নদীতে পড়ে। স্থানীয় সময় সোমবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে এ ঘটনা ঘটার পর মঙ্গলবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভেঙে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব পুনর্নিমাণ করা হবে। তবে তিনি স্বীকার করেন এতে সময় লাগবে।
বাইডেন আরও বলেছেন, এই ঘটনা মোকাবেলায় ফেডারেল থেকে যত সহায়তা প্রয়োজন তা তিনি সরবরাহ করবেন।

তিনি বলেছেন, এ ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনও ছয়জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী। সেতুটি ধসে পড়ার সময় তাঁরা সেতুতে মেরামতের কাজ করছিল।

বাল্টিমোর বন্দর এখনও বন্ধ রয়েছে। সেখানে কখন আবার কার্যক্রম শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ