• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রী ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলি বাসটি বিজয়নগরের রামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী দিগন্ত বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শ্যামলি বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিসহ খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় উভয় বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী জেলা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ