• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভকারীদের অবস্থান

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভকারীদের অবস্থান
ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভকারীদের অবস্থান

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন সাবেক বিডিআর সদস্য ও নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

এর আগে, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবি জানান তারা। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও, তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে অবরোধকারীরা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকরিতে পুনঃবহাল করতে হবে। বিগত সরকারের নীল নকশায় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে বলে তাদের দাবি। একইসঙ্গে পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ