• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর যশোর অফিসের আয়োজনে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং সভাপতিত্ব করেন যশোর সার্ভিস পয়েন্ট অফিসের ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান মোঃ এনামুল হক। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মডেল প্রকল্প প্রধান মোঃ আবুল হাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প প্রধান (মডেল) এ্যাড. মোঃ শামসুল হক, রিজিয়নাল সেলস ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম যশোর অফিসে কর্মরত সকল স্তরের উন্নয়ন কর্মকর্তাদের কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের এই অসামান্য অবদানের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং ২০২৬ সালের অবশিষ্ট সময়ের মধ্যে অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি আরোও বলেন, পরিবারের অনিশ্চিত ভবিষ্যতের জন্য শরি’আহ ভিত্তিক একটি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা সকলের গ্রহণ করা প্রয়োজন, আর এই জন্য বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স হতে পারে একটি সহজ সমাধান।

যশোরের জেস টাওয়ারে অবস্থিত ক্যাফে ডেলাইট রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে যশোর অঞ্চলে কর্মরত সকল উন্নয়ন কর্মকর্তা, সম্মানিত গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ