• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

বুবলী কে আমি চিনি না: অপু

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও বার্তা প্রকাশ করেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। শুধু সমালোচনাই নয়, বুবলীর পক্ষ নিয়ে রীতিমতো অপুকে ‘টোকাই’, ‘মহিলা’, ‘বস্তা পচা মাল’সহ আরও নানান নামে সম্বোধন করেন তিনি। এবার সেই মন্তব্যের করা জবাব দিলেন অপু।

মিমির এমন সমালোচনার কারণ জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার। পাশাপাশি অপুর সঙ্গে যোগাযোগ করা গেলেও, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এক বাক্যে অপু বলেন, বুবলী কে? তাকে তো আমি চিনি না।

বর্তমানে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। তাই এসব নিয়ে ভাবার সময় নেই জানিয়ে তিনি বলেন, এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কি বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছা নেই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।

এদিকে বুবলী-অপুর দ্বন্দ্বে মিমির জড়ানোটা ভালো চোখে দেখছেন না দুই তারকারই ভক্তরা। কেউ অপুকে নিয়ে কটাক্ষ করেছেন আবার কেউ বা বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন। বলা যায়, অপু-বুবলীর ঝগড়া মেনে নিলেও মিমির কথাগুলোকে মানতে পারছেন না তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ