• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা চিকিৎসার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি বিশ্বকাপের ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আমাকে জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট বলা হয়েছিল: তাসনিম জারা মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন

Un24admin
আপডেটঃ : শনিবার, ৯ মে, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরইমধ্যে দল ঘোষণা নিয়ে অংশগ্রহণকারী দেশগুলো ব্যস্ত সময় পার করছে। এদিকে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহ-বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এই ফুটবলাররা যে বিশ্বকাপে খেলছেন, সেটি প্রায় সবারই জানা। তবে নেইমার, এস্তেভাও, ক্রিশ্চিয়ান রোমেরোসহ বেশ কিছু ফুটবলার দলে জায়গা পাচ্ছেন কি না, সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কিন্তু ৪৮টি দলের স্কোয়াড কোনটি কেমন কবে জানা যাবে?

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে ফিফা।

আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে বলে ফিফা জানিয়েছে। তবে চাইলে জাতীয় দলগুলো এর আগেই নিজেদের দল ঘোষণা করতে পারবে। যদিও ফিফা কর্তৃক নিশ্চিত না হওয়া পর্যন্ত সেগুলো অফিশিয়াল হিসেবে গণ্য হবে না।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ। এর ঠিক এক মাস আগে থেকেই প্রাথমিক দল জমা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। তবে কৌতূহলীদের জন্য দুঃখজনক খবর হচ্ছে, এই প্রাথমিক দলে কোন দেশ কাকে কাকে রেখেছে, সেটি পুরোপুরি তারা জানতে পারবেন না। যদি না সংশ্লিষ্ট দেশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

জানা যায়, দলগুলোকে ১১ মের মধ্যে ফিফার কাছে একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই দলে সর্বনিম্ন ৩৫ জন থেকে সর্বোচ্চ ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে। প্রাথমিক দলে বাধ্যতামূলকভাবে চারজন গোলকিপার রাখতে হবে।

এই লম্বা তালিকাটি টুর্নামেন্টের জন্য যোগ্য খেলোয়াড়দের দাপ্তরিক পুল হিসেবে কাজ করবে।

নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হলে অবশ্যই এই তালিকা থেকেই নিতে হবে।

প্রাথমিক এই তালিকাটি দলগুলো চাইলে প্রকাশ করতে পারবে, তবে ফিফা এটি প্রকাশ করবে না। কারণ, বিশেষ ক্ষেত্রে এবং চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগপর্যন্ত প্রাথমিক তালিকায় পরিবর্তন আনার সুযোগ আছে।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় দলগুলো ২৫ মে থেকে ১ জুনের মধ্যে ফিফার কাছে বিশ্বকাপের চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দেবে। এই দলে সর্বনিম্ন ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। চূড়ান্ত দলে অবশ্যই তিনজন গোলরক্ষক থাকতে হবে।

ফিফা জানিয়েছে যে দলগুলো তাদের ‘প্রথম ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে গুরুতর আঘাত বা অসুস্থতার কারণে’ খেলোয়াড় পরিবর্তন করতে পারবে, তবে সেই খেলোয়াড়ের নাম অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে। প্রাথমিকে না থাকা কেউ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ