• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসার তৃতীয় তলা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আসাদুজ্জামান দুর্ব (২৫)। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন।

সোমবার (৩০ জুন) রাত পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আসাদুজ্জামান দুর্ব’র বাড়ি বরিশালের কাউনিয়া থানার কাজীবাড়ি মসজিদের ১ নম্বর লেনে। তিনি রাজধানীর মেরুল বাড্ডার ল-৩২/৪/১ শামসুজ্জামান দুদুমিয়ার বাসায় ভাড়া থাকতো।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া। তিনি জানান, বিকেলের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি রুমের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আসাদুজ্জামানকে ঝুলে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি আগেই মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহের ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, একটি বাসায় আসাদুজ্জামান সহ আরো একজন থাকতো। এদের মধ্যে একজন ড্রয়িং রুমে থাকতো আর আসাদুজ্জামান একটি রুম নিয়ে থাকতো। আমরা যতটুকু জানতে পেরেছি- ওই ছেলেটি ড্রয়িং রুমে ঘুমিয়ে ছিল। পরে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। তার বাবা শামসুজ্জামান বাবু একজন ইঞ্জিনিয়ার এবং মা একটি স্কুলের শিক্ষিকা বলে জানা গেছে। তবে কী কারণে সে এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে সে বিষয়টি জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ