• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

বাংলাদেশিদের জন্য মালদ্বীপে পুনরায় শ্রমবাজার চালু

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালদ্বীপ সরকার। ফলে দেশটিতে নতুন করে বাংলাদেশের অদক্ষ শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি হবে।

রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, মালদ্বীপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। মিশন থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে। নতুন ভিসা খোলার খবরে এত তাড়াহুড়ার কিছু নেই। যথাযথ নিয়ম মোতাবেক সবকিছু হবে।

তিনি আরো বলেন, নতুন ভিসা চালু হবে এবং একই সঙ্গে যারা ডকুমেন্টেড না, তাদেরও বৈধতা পাওয়ার প্রয়োজন আছে। নিয়োগকর্তা চাইলে এক্সপ্যাট সিস্টেমে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। ভিসা চালুর খবরে সবাইকে সচেতন হতে হবে। কোনো দালালের প্রলোভনে বা ফাঁদে পড়া যাবে না।

উল্লেখ্য, মালদ্বীপ ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফায়াজ ইসমাইল বলেছিলেন, নিষেধাজ্ঞা এক বছরের জন্য ছিল। পরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ