• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে নিহত ২

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৫ মে, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে মহাসড়কের পুংলী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে লরি ও কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুংলী ব্রিজের কাছে পৌঁছলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানচালক ও হেলপার মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ