• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৭ জুন, ২০২৬

উপজেলা (পাবনা) : পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ৬টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

​আজ শনিবার (২৭ জুন, ২০২৬) বিকেল ৪টায় ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দকৃত টাকার সিংহভাগই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সার্বিক উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।” কৃষির আধুনিকায়ন ও অবহেলিত এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বরেন্দ্র প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি দলের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত করে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চুর দক্ষ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, আঃ হাকিম খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, আবু তাহের এবং এনামুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথির হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ