• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনোভা আক্তার নোভা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
গত ৬ মাস আগে ওই এলাকার ট্রাক ড্রাইভার মো. সাহাব উদ্দিনের সঙ্গে বিয়ে হয় চাঁদনীর। চাঁদনীকে তার স্বামী এবং স্বামীর পরিবার পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনেরা।

জানা যায়, ৩ বছর বয়সে নিহত গৃহবধূ তাসনোভার মা মারা যান। এরপর থেকে সে পাইন্দং ফরেস্টর দোকান এলাকায় তার নানার বাড়িতে বড় হয়। মৃত্যুর ৬ মাস আগে তাকে একই এলাকায় বিয়ে দেন তারা নানা এবং স্বজনেরা।

নিহত গৃহবধূর নানা মিয়া আনোয়ার রহমান বলেন, আমার মেয়ে মারা যাওয়ার পর একমাত্র নাতনি চাঁদনীকে অতি আদর যত্নে বড় করেছি। ৬ মাস পূর্বে তাকে সাহাব উদ্দিনের সঙ্গে বিয়ে দিই। আজকে ঘটনার পর নাতনির জামাই আমাকে ফোনে জানায় যে আমার নাতনী মারা গেছে। পরে এসে দেখি তাসনোভার লাশ তার রুমের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে বাঁধা অবস্থায় ঝুলে আছে। এখন সবাই তাকে মেরে পালিয়ে গেছে। আমরা এ পরিকল্পিত হত্যাকাণ্ডের কঠিন বিচার চাই।

এ ব্যাপারে স্থানীয় মৌলভী মো. ওসমান গণি বলেন, আমি এসে দেখি লাশটি ঝুলে আছে, তবে পা ছিল বিছানার সঙ্গে লাগানো। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এমন হত্যাকাণ্ডের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিক বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর সত্য ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ