• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

প্রথম দল হিসেবে নক আউট পর্বে মেক্সিকো

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো।

বিরতির পরপই লুইস রোমোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। শেষ পর্যন্ত ঐ এক গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারনোর পর আজকের এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের বাধা পার করেছে মেক্সিকানরা।

ম্যাচের একেবারে শেষ মিনিটে গোলরক্ষক রাউল রানগেল দুটি দুর্দান্ত সেভে মেক্সিকো কার্যত ম্যাচটিকে সেভ করেছে।

নক আউট পর্বে শেষ ৩২ রাউন্ডে গ্রুপের শীর্ষ দল হিসেবে মেক্সিকোর প্রতিপক্ষ হতে যাচ্ছে তৃতীয় স্থান পাওয়া একটি দল।

তিন পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার রয়েছে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট করে নিয়ে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকাও আশা টিকিয়ে রেখেছে।

মেক্সিকো নিজেদের হোম গ্রাউন্ডে উচ্ছ্বসিত স্বাগতিক দর্শকদের সামনে দূরন্ত পারফরমেন্স উপহার দিয়েছে। দক্ষিণ কোরিয়াও অবশ্য শেষ মিনিট পর্যন্ত ছেড়ে কথা বলেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী ম্যাচটি থেকে দুটি পরিবর্তণ করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন মেক্সিকোর কোচ জেভিয়ার অগারে। তার প্রতিপক্ষ হং মুয়াং-বো একটি পরিবর্তণ নিয়ে মাঠে নেমেছিলেন। প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করে চেকদের ২-১ গোলে হারানো ম্যাচটির উপরই তিনি প্রধানত আস্থা রেখেছিলেন।

১৫ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ানর অধিনায়ক সন হেয়াং-মিন। গোলরক্ষক রানগেলের মাথার উপর দিয়ে তিনি বল পাঠালেও এডসন আলভারেজ লাইনের উপর থেকে বাইসাইকেল কিকের সাহায্যে তা রুখে দেন। টুর্নামেন্টের প্রথম গোল করা জুলিয়ান কুইনোনসের হেড কোনমতে রক্ষা করেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেয়াং-গিউ। প্রথমার্ধের বাকি সময়টা আধিপত্য দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। কিছু ভাল সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি।

দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত হয়ে খেলা শুরু করে মেক্সিকো। ৫০ মিনিটে গোলরক্ষক কিমের ভুলে রোমো বল জালে পাঠান। ৬০ মিনিটে সনের পরিবর্তে উল্ফস ফরোয়ার্ড হোয়াং হি-চ্যানকে মাঠে নামান দক্ষিণ কোরিয়ান কোচ। কিন্তু ম্যাচের শেষ ভাগে কিছু আক্রমন ছাড়া দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডরা তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ