• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

Un24admin
আপডেটঃ : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে একপ্রকার বিধ্বস্ত করল বাংলাদেশ। শুক্রবার (৮ আগস্ট) লাও ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের জালে দুই হালি গোল দিয়ে ৮-০ ব্যবধানে বড় জয় তুলে নেয় লাল-সবুজ প্রতিনিধিরা।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী। একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সাগরিকা, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও নবিরন খাতুন।

প্রথমার্ধেই বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে যায়। ২০ মিনিটে স্বপ্নার কর্নার থেকে হেডে গোল করে শুরুটা করেন শিখা। এরপর ৩২ মিনিটে কর্নার থেকে সরাসরি অসাধারণ এক অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি। ৩৬ মিনিটে শান্তির আরেকটি কর্নার থেকে গোল করেন নবিরন খাতুন। প্রথমার্ধের শেষ দিকে স্কোরলাইন ৪-০ করেন তৃষ্ণা।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট বজায় থাকে। তৃষ্ণা রানী আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং সাগরিকা ও স্বপ্না রানি বাকি দুই গোল করেন।

এই জয়ে বাছাইপর্বে টানা দুই ম্যাচ জিতে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাঘিনীরা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ