• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

পুলিশ মেরে ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছেন নুর

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৫ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে দেওয়া হবে’— দলটির সভাপতি নুরুল হক নুরের এমন বক্তব্যকে পুলিশের প্রতি হুমকি দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শনিবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খানের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় যে, ভিপি নুরুল হক নুর ২২ মে একটি গণজমায়েতে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, যাত্রাবাড়ীতে যেমনভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ঐভাবে ঝুলিয়ে দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। গণঅধিকার পরিষদের সভাপতির এহেন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধও বটে। রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এহেন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই।

মনোবল ভেঙে পুলিশ বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এমন বক্তব্য করা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলেছে। অ্যাসোসিয়েশন মনে করে এ সময়ে বিশেষ কোনো মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেওয়া হয়েছে।

নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এহেন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ