• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

পুনর্বণ্টন দুই মন্ত্রীর দায়িত্ব

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ বর্তমান সরকারের মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে দায়িত্ব কমেছে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের এবং দায়িত্ব বেড়েছে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর। বুধবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুইজনের দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।

পূর্বে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার দায়িত্ব থেকে খাদ্য মন্ত্রণালয় সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে তিনি শুধুমাত্র কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আগে কেবল জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি নতুন করে খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব সামলাবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকলেও পরবর্তী সময়ে বিভিন্ন রদবদলে এর সংখ্যায় পরিবর্তন আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ