• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

পল্টনে বহুতল ভবনের নিচে মিলল নারীর রক্তাক্ত মরদেহ

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনের নিচ থেকে মঞ্জুরি আফরোজ নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মঞ্জুরির ভগ্নিপতি ড. কাজী এম এম ইকবাল জানান, পুরানা পল্টনের ৬ তলা বাড়িটি মঞ্জুরিদেই। সেখানে মেয়ে ও বোনের সঙ্গে থাকতেন তিনি। তার স্বামী আক্তার হামিদ খান ২০০৭ সালে মারা গেছেন।

তিনি আরো জানান, ভোরে বাড়ির দারোয়ান তাকে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরিবারের ধারণা, ভোরে যেকোনো সময় বাড়ির ছাদে উঠে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন মঞ্জুরি।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত ও মানসিকভাবে অসুস্থ ছিলেন মঞ্জুরি। মেয়েকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেন। এসব কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।

পল্টন থানার এসআই মো. সুফিয়ান জানান, খবর পেয়ে সকালে ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ