• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

পপুলার লাইফ ইন্সুরেন্সের পুনরায় চেয়ারম্যান হলেন মোঃ জহিরুল ইসলাম

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তিঃ অদ্য ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভায় জনাব মোঃ জহিরুল ইসলাম পুনরায় কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। দায়িত্বগ্রহণের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব বি এম ইউসুফ আলী।

সভায় জানানো হয়, পপুলার লাইফ ইন্সুরেন্স দীর্ঘদিন ধরে দেশের বীমা খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন মেয়াদে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম কোম্পানির সুশাসন, গ্রাহকসেবা, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন,
“চেয়ারম্যান মহোদয়ের দক্ষ নেতৃত্বে পপুলার লাইফ আরও স্থিতিশীল, গ্রাহকমুখী ও উন্নয়নমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। আমরা সুসংগঠিত টিমওয়ার্কের মাধ্যমে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখবো।”

কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং বীমা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ