আনলিমিটেড নিউজ ডেস্কঃ গ্রুপবীমা সুবিধার আওতায় থেকে কোম্পানির নবীনগর জোনের জোনপ্রধান শংকর চক্রবর্তী কর্মরত অবস্থায় রোড এক্সিডেন্টে মৃত্যু বরণ করায় মৃত্যু দাবি বাবদ ২১,৮৪,১২০ (একুশ লক্ষ চৌরাশি হাজার একশত বিশ) টাকার চেক হস্তান্তর করা হয়।
কোম্পানির প্রধান কার্যালয়ে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মো: কাজিম উদ্দিন চেকটি তার সহধর্মিণী ও মেয়ের নিকট হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এইচ আর ডিপার্টমেন্টের নাজনীন নাহার।
উল্লেখ্য, বর্তমানে উনার মেয়ে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের বীমার আওতায় আছেন।