১৪ নভেম্বর শুক্রবার দিনব্যাপী নাটোরের বাগাতি পাড়া শাখায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মুহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মাওলানা মোঃ রুহুল আমিন, দিনাজপুর শাখার ইনচার্জ জনাব মোঃ মোকলেছুর রহমান, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আলতাফ হোসেন, জনাব মোঃ গোলাম মর্তুজা মাসুদ, জনাব মোঃ আরিফুল ইসলাম, জনাব মোঃ শাকিল আহমেদ প্রমুখ।
সভার সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব সালাহউদ্দিন আহমেদ।
সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।