• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেলে

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেলে
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেলে

আনলিমিটেড নিউজঃ সাবেক যুবলীগ নেতা সোহরাব খান হত্যা মামলায় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদারের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়াও তার ছোট ভাই ওই উপজেলার কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার ও তাদের চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদারসহ ৯ আসামির জামিন নামঞ্জুর করা হয়েছে।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হয় বুধবার। পরে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক কাজী আব্দুল হান্নান নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়েছে। গত ৮ এপ্রিল পূর্ব বিরোধের জেরে উপজেলার দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সামনে পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের সংঘর্ষে সোহরাব খান (৬৫) নামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ১৫ এপ্রিল নিহতের বড় ভাই আব্দুল মান্নান খান বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদারসহ ১২ জনকে আসামি করে টঙ্গীবাড়ী আমলি আদালতে হত্যা মামলার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ