• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Un24admin
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে থাকা ঢাকার বায়ুর স্কোর আজ (শনিবার) ২২৬, যা খুবই ‘অস্বাস্থ্যকর’।
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯১। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি, শহরটির স্কোর ১৮৯। চতুর্থ অবস্থানে ১৭৪ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই। পঞ্চম অবস্থানে ভিয়েতমানের রাজধানী হ্যানয়ের স্কোর ১৫৯।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ