• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

তিন পার্বত্য জেলায় চলছে সড়ক অবরোধের দ্বিতীয় দিন

Un24admin
আপডেটঃ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
তিন পার্বত্য জেলায় চলছে সড়ক অবরোধের দ্বিতীয় দিন
তিন পার্বত্য জেলায় চলছে সড়ক অবরোধের দ্বিতীয় দিন

আনলিমিটেড নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও গুলিতে ৩ জন নিহতের ঘটনার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের আজ দ্বিতীয় দিন।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) পার্বত্য এলাকা থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।

অবরোধ ঘিরে এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়ছড়ির দীঘিনালায় পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও খাগড়াছড়ি জেলা সদরে রাতভর গোলাগোলিতে ৩ জন নিহতের ঘটনা, অন্যদিকে রাঙ্গামাটিতে হামলার ঘটনায় এ অবরোধ কর্মসূচি।

গত শুক্রবার জুম্ম ছাত্র জনতা এ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়। আজ অবরোধের ২য় দিন চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ