• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ইলন মাস্ক

Un24admin
আপডেটঃ : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ইলন মাস্ক
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ইলন মাস্ক

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গতকাল শনিবার (৫ অক্টোবর) পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনের ঠিক ৩০ দিন আগে এ জনসভার যোগ দেন তিনি।

শুরু থেকেই তিনি ট্রাম্পের বিরোধিতা করে আসলেও গত জুলাইতে ট্রাম্পকে দুই দফা হত্যাচেষ্টার পর থেকে ইলন মাস্ক তাকে সমর্থন দেন। প্রথমবারের মতো প্রকাশ্যে জনসমাবেশে তিনি ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই বাটলার শহরেই গত ১৩ জুলাই একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। অল্পের জন্য রক্ষা পান ডোনাল্ড ট্রাম্প। প্রাণে বেঁচে গেলেও গুলি লেগে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। এসময় ট্রাম্পের এক সমর্থক নিহত হন।

জনসভায় তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দু’হাত উচিয়ে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দেন। উপস্থিত জনতাকে তিনি বলেন, আমেরিকার গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্পকে আবার জিততে হবে। ডেমোক্রেটিক পার্টি জনগণের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ